• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নাসির উদ্দিন পাটোয়ারী

আমরা সবার ত্যাগের মূল্যায়ন করব

   ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল গঠন পর্যন্ত যারা সহযোগিতা করেছেন তাদের সবার ত্যাগের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও নতুন রাজনৈতিক দলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিতে যাওয়া নাসির উদ্দিন পাটোয়ারী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এ কথা জানান।

নাসির উদ্দিন বলেন, জাতীয় নাগরিক কমিটি চারশটি থানায় পৌঁছে কমিটি দিয়েছে। অবশেষে সবার সহযোগিতায় আজ ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল গঠন করার দ্বারপ্রান্তে উপনিত হয়েছি। এই চলার পথে জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকারী শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারাসহ যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও তাদের আত্মত্যাগকে স্বীকার করছি। আগামীতে আমরা সবার ত্যাগের মূল্যায়ন করব।

এ সময় তরুণদের হাত ধরে যে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে সে দলের কর্ণধারদের উদ্দেশ্যে নাসির বলেন, ছাত্রদের নেতৃত্বে যে দলটি আসতে যাচ্ছে, তাদের এই পথচলায় যারা পাশে এসে দাঁড়িয়েছে সবার ত্যাগের মূল্যায়ন করবেন আপনারা। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের