• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ড. শাহিদা রফিক আইসিইউতে ভর্তি

   ১ মার্চ ২০২৫, ০৯:৩৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  প্রফেসর ড.শাহিদা রফিককে ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস মুকছেদুর রহমান আবির জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির বর্ধিত সভাস্থলে গর্তে পড়ে পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন তিনি। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন। বিএনপির বর্ধিত সভায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পায়ের চিকিৎসা দেয়া হয়। শনিবার সকালে হঠাৎ করে ডক্টর শাহিদা রফিকের ব্লাড প্রেসার একদম কমে যাওয়ায় চিকিৎসকরা দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করেন। তার কিডনি ও হার্ট স্বাভাবিকভাবে কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল