• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রমজানে রোজা রাখা প্রসঙ্গে যা বললেন শাহরুখ খান

   ২ মার্চ ২০২৫, ০২:৩০ পি.এম.

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুমিনের দরজায় পা রেখেছে রমজান। এই মাস আল্লাহতায়ালার পক্ষ থেকে অসীম রহমত ও বরকত নিয়ে আসে। রমজান মানেই আত্মার পরিশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।

বিশ্বজুড়ে মুসলিমরা ইবাদত বন্দেগিতে এ মাসটি কাটিয়ে থাকেন— শেষ রাতে জেগে সেহরি খাওয়া, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকা, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করা এবং রাতে তারাবি নামাজ পড়া। 

এ মাসের অন্যতম প্রধান ইবাদত হলো রোজা রাখা। বিনোদন জগতের বলিউড বাদশাহ শাহরুখ খানও রমজানে রোজা রাখার চেষ্টা করেন। এর আগে এক সাক্ষাৎকারে কিং খান নিজেই সে কথা জানিয়েছিলেন। ২০১৩ সালে ঈদে চেন্নাই এক্সপ্রেস মুক্তির পর ভক্তদের মুখোমুখি হন শাহরুখ খান। 

সেই সময় এক ভক্ত তাকে প্রশ্ন করেন— রমজান মাসে রোজা রাখা হয় কিনা?এমন প্রশ্নের উত্তরে শাহরুখ খান বলেন, হ্যাঁ রোজা রাখা হয়। তবে দুই-চারটা রোজা ছুটে যায়। কারণ আমাকে ব্যথার ওষুধ নিতে হয়।

তিনি বলেন, যখন পিঠের ব্যথা শুরু হয়, তখন ওষুধ নিতে হয়। যে কারণে দুই-চারটা রোজা ছুটে যায়। তবে মাশাআল্লাহ অধিকাংশ রোজাই রাখা হয়।

বিভিন্ন সময় ধর্ম নিয়ে কটাক্ষের মুখে পড়লেও বরাবরই নিজের অবস্থান ঠিক রাখেন বলি বাদশাহ। কোনো ঝামেলা থেকে বিরত থাকার চেষ্টা করেন তিনি। আর রমজানে বিভিন্ন ইফতার পার্টিতেও দেখা যায় কিং খানকে। আর ঈদের দিনেও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় শাহরুখ খানকে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’