• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না সার্কের অচলাবস্থা নিরসনে বাংলাদেশ-মালদ্বীপ ঐকমত্য জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাত্র ৫ মাসেই সরকারকে ঘিরে নানা কথা: মির্জা ফখরুল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পি.এম.
শেয়ার করুন 0
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ উৎসবে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: ভিওডি বাংলা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ উৎসবে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি: ভিওডি বাংলা

বিএনপি নেতৃত্বাধীন সরকারের মাত্র ৫ মাসেই অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ উৎসবে তিনি এ মন্তব্য করনে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মাত্র পাঁচ মাসেই অনেক ধরনের কথা শুরু গেছে দেশে। এসব থাকবেই। আমরা যেন সুযোগকে হেলায় না হারাই। যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতি একেবারে ধ্বংস করা হয়েছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। এসবের পুনর্গঠনের কাজ চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সে যোগ্যতা আছে বলেই মনে করি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশে প্রায় ৪ কোটি শিক্ষিত যুবক। সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পরিবর্তন আনার কাজ চলছে। সময় লাগবে। এখন কর্মমুখী শিক্ষায় মনোযোগ দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, গ্যাস নাই ও তেল নাই। জ্বালানির এ সংকট এখন উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এটা অনেক বড় সমস্যা। এদিকে ইরানে যুদ্ধ চলছে। বিকল্প জ্বালানি আবিষ্কার করতে হবে। গ্রিন এনার্জির দিকে মনোযোগ দিতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, যে যেখানে আছে সবাই কাজ করে তারেক রহমানকে সহযোগিতা করতে হবে। দেশের পরিবর্তনে নিজেকে আগে পরিবর্তন করতে হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন, যাচ্ছেন গুলশানে
কাওরানবাজার মোড়সংলগ্ন পান্থ কুঞ্জ পার্কে ‘ভালো কাজের হোটেল’-এর নতুন কার্যক্রমের উদ্বোধন শেষে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
‘মানবতার সেবায় এগিয়ে এলে বড় সমস্যারও সমাধান সম্ভব’
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী