• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ড. শাহিদা রফিকের মৃত্যুতে তারেক-ফখরুলের শোক

   ২ মার্চ ২০২৫, ০৫:১৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. শাহিদা রফিকের মৃত্যুতে শোক জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এ শোক জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘অধ্যাপক ড. শাহিদা রফিকের আকস্মিক মৃত্যুতে তা পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শহিদ জিয়ার নীতি ও আদর্শের প্রতি তার ছিল গভীর আস্থা। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনিও সক্রিয় অংশগ্রহণ করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার মতো একজন শিক্ষাবিদের পরামর্শ অত্যন্ত জরুরি ছিল।’’

শোকবার্তায় অধ্যাপক ড. শাহিদা রফিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান তারেক রহমান।

পৃথক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অধ্যাপক ড. শাহিদা রফিকের মৃত্যুতে তার শোকবিহব্বল পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি মনেপ্রাণে শহিদ জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের অনুসারী ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ড. শাহিদা রফিকের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তার মতো একজন গুণী শিক্ষাবিদের পৃথিবী থেকে চিরপ্রস্থান দেশের জন্য বিরাট ক্ষতি।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় অধ্যাপক ড. শাহিদা রফিকের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী অধ্যাপক ড. শাহিদা রফিক রোববার (২ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের