• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাকিস্তানি সিনেমায় মিষ্টি জান্নাত

   ২ মার্চ ২০২৫, ০৫:৪৩ পি.এম.

বিনোদন ডেস্ক

দীর্ঘ বিরতির পর আবারও শুটিংয়ে ফিরছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত। সোশ্যাল মিডিয়ায় শোবিজ জগতের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চায় থাকেন এ অভিনেত্রী। তবে কাজ নিয়ে নতুন তথ্য দিলেন মিষ্টি। জানালেন এবার পাকিস্তানি সিনেমার নায়িকা হচ্ছেন তিনি।

সম্প্রতি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার একটি পাকিস্তানি ছবির অফার এসেছে। বর্তমানে আমার হাতে আরও ৪টা কাজ আছে। ১২ তারিখে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে।’ এ ছাড়াও অভিনেত্রী আরও বলেন,আমি শুধু ঢালিউডেই নয়, হলিউডেও কাজ করতে চাই।

বর্তমানে বড়পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন এ সুন্দরী । জানা যায়, ‘সাইকো’ নামক এক ওয়েব সিরিজে সাইকো কিলার হিসেবে প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।

এদিকে এই সিরিজটিতে হিরো কে জানতে চাওয়া হলে সে প্রসঙ্গে মিষ্টি বলেন,‘আমার এই ওয়েব সিরিজে কোনো হিরো নেই। এখানে আমিই হিরো আবার আমিই হিরোইন। কারণ এ সিরিজে সাত জনের সাথে আমার সম্পর্ক থাকে। তাই সাত জনকে নিয়েই এই স্টোরি।‘

মিষ্টি আরও জানান, দর্শকরা এবার নতুনরূপে দেখবে তাকে এবং এই ওয়েব সিরিজটি সবার ভালো লাগবে এমনটাই আশা প্রকাশ করেছেন তিনি।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। এরপর ‘লাভ স্টেশন’, ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’ নামক একেরপর এক সিনেমায় কাজ করেছেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’