• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চব্বিশের গণঅভ্যুত্থানে

শহীদ পরিবারের মাঝে ইফতার-খাদ্য সামগ্রী দিলেন আমিনুল হক

   ২ মার্চ ২০২৫, ০৭:৪২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রোববার (২ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবী ও রূপনগরে চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আসিফ ইকবাল, রমজান আলী জীবন, মকবুল হোসেনের পরিবারকে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা।

এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন দানকারী শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করে রাষ্ট্রীয় খেতাব ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।

এ ছাড়া তিনি গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের স্থায়ী বন্দোবস্ত করারও আশ্বাস দেন এবং প্রত্যেকটি হত্যার বিচার করা হবে বলে তিনি জানান।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী তাদের পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সময়ে শহীদ হওয়া নেতাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবেও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া প্রমুখ।

এরপর আমিনুল হক পল্লবীর ৫নং ওয়ার্ড মহিলা দলের আয়োজনে ইফতার সামগ্রী বিতরণকালে বক্তব্য দেন। ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক জাহানারা হোসেনের সভাপতিত্বে মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রুনা লায়লা, লাইলী বেগম, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের লাকি রহমান প্রমুখ।

এছাড়াও মাসব্যাপী পল্লবী থানা ছাত্রদলের আয়োজনে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল