• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিপিএল

   ৩ মার্চ ২০২৫, ০৬:৪৫ পি.এম.

ক্রীড়া ডেস্ক

আগামীকাল তিন ভেন্যুতে তিনটি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে লোভনীয় ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তিন ভেন্যু- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস) এবং বিকেএসপি-৩ এবং ৪ নম্বর মাঠে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারের লিগে ঢাকার মোট ১২টি ক্লাব অংশ নেবে।

লিগের প্রথম দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব-গুলশান ক্রিকেট ক্লাব এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে।

লিগ শুরুর আগে গতকাল ১২ দলের অধিনায়কের মিরপুর স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করা হয়। 

ডিপিএলকে বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড হিসেবে অভিহিত করে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল বলেন, দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এই লিগ দেশের প্রায় সকল ক্রিকেটারের রুটি-রুজি হিসেবে বিবেচিত।

তামিম বলেন, ‘আমি সবসময় ডিপিএলকে আমাদের ক্রিকেটের মেরুদন্ড হিসেবে মনে করি। তাই  এটি আম্পায়ারিং হোক বা ক্রিকেট সকল দৃষ্টিকোণ থেকে আরেকটি সফল আসর হবে বলে আমি আশা করি।’

টি-স্পোর্টসে মোট ২৭টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এর বাইরেও টি-স্পোর্টস ডিজিটালে ৮৩টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা