• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জবি শিক্ষার্থীদের ওপর হামলা

বিএনপি নেতা শহীদকে কারণ দর্শানোর নোটিশ

   ৪ মার্চ ২০২৫, ০৭:১৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা শহীদুল হক শহীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত শহীদুল হক শহীদ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মার্চ রাতে ধোলাইখালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় আপনাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে পত্রপ্রাপ্তির আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য অবগত করা হলো।

উল্লেখ, ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে— শিক্ষার্থীদের একটি দল স্থানীয় একটি এলাকায় গেলে সেখানে কথাকাটাকাটির জেরে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পরপরই শিক্ষার্থীদের পক্ষ থেকে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

এই ঘটনার সঙ্গে বিএনপি নেতা শহীদুল হক শহীদ ও তার সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে তাদের অবস্থান স্পষ্ট করতে দলীয়ভাবে শহীদুল হক শহীদকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের