• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশিষ্টজনদের সম্মানে জাতীয় পার্টি ইফতার

দেশ ও জাতি কঠিন সময় অতিবাহিত করছে- জিএম কাদের

   ৪ মার্চ ২০২৫, ০৮:৫৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় পার্টি(এরশাদ) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এর থেকে উত্তরন বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য সবসময়ই শক্তি। বাঙালি তাদের সকল আন্দোলন-সংগ্রামে চরম সফলতা পেয়েছে যখন সমগ্রজাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে। কিন্তু এখন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি; অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষত-বিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ন নয়।

তিনি বলেন, আমরা যে বাংলাদেশকে চিনি এবং ভালবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত। আমাদের জনগণ সর্বদা শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার মূল্য দিয়েছে। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে।

মঙ্গলবার ৪ মার্চ হোটেল রেডিসনে কূটনৈতিক ও রাজনীতিবীদদের সম্মানে জাতীয় পার্টি চেয়ারম্যানের দেওয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেছেন। এসময় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

জিএম কাদের বলেন, রমজানের এই দিনে আপনাদের সবার উপস্থিতি আমাদের সম্মানিত করেছে, আনন্দিত করেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা ও মাহে রমজানের অভিনন্দন, "রমজানুল মোবারক"।

তিনি বলেন, সূর্য অস্ত যাবার সাথে সাথেই আমরা সারাদিনের উপবাস মানে রোজা ভাঙ্গবো ইনশাআল্লাহ্। এই ইফতার মাহফিলে শরীক হওয়ার জন্য সকলকে আমন্ত্রন জানাচ্ছি। রমজান শুধু খাবার এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকার মাস নয়। এই মাস আমাদের সংযম শেখায় সহমর্মিতা শিক্ষা দেয়। একজন মানুষ যখন রোজা রাখে তখন সে বুঝতে পারে, না খেয়ে থাকার কষ্ট কেমন। এই মাস আমাদের নতুনভাবে নিজেকে পরিশুদ্ধ হবার তাগিদ দেয়। মানুষের প্রতি সহানুভুতিশীল হওয়ার ও মমত্ববোধের শিক্ষা দেয়। এই যাত্রা শুরু করার জন্য পবিত্র রমজান মাসের চেয়ে আর কি ভালো সময় হতে পারে? আসুন রমজান অনুপ্রানিত করে, এমন সহানুভূতির, সমঝোতার, বন্ধুত্বের চেতনাকে আমরা আলিঙ্গন করি। আসুন আমরা এক সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের জন্য একটি উজ্জল ভবিষ্যৎ গড়তে কাজ করি। এমন একটি ভবিষ্যৎ যেখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব।

জাতীয় পার্টির শীর্ষ এই নেতা বলেন, জাতি হিসেবে বাংলাদেশ সবসময়ই 'সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়' নীতি লালন করেছে। এটি হল সেই পথপ্রদর্শক আলো, যা আন্তর্জাতিক মঞ্চে আমাদের পথকে আলোকিত করে। এটি অবশ্যই নিজস্ব সীমানার মধ্যেও আমাদের আলিঙ্গন করতে হবে। সম্মানিত সুধি, আমাদের সাথে এই বিশেষ সন্ধ্যা ভাগ করে নেয়ার জন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতের প্রাপ্তি এবং ঈদের আনন্দ আপনাদের হৃদয় এবং পারিপার্শিকতাকে সমৃদ্ধ করুক। আসুন বন্ধুত্ব ও সমঝোতার বন্ধনকে আরও শক্তিশালী করি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল