• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ছাত্রদল নেতার বাড়িতে আগুন দিলেন আ. লীগ নেতা

   ৫ মার্চ ২০২৫, ০৭:৫৫ পি.এম.

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোটে জমির উদ্দিন নামের এক কলেজ ছাত্রদল নেতার বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল ওরফে জালালের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার মক্রবপুর ইউপির মক্রবপুর গ্রামের দক্ষিণ পাড়া হাজী বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

জমির নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও একই বাড়ির রুস্তম আলির ছেলে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ কল পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে ছাত্রদল নেতা জমিরের সঙ্গে আ. লীগ নেতা জালালের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক রায় অমান্য করে মঙ্গলবার রাতে আ.লীগ নেতা জালাল ৩০-৪০ জনের একটি গ্রুপ নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল নেতার বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের জানালার কাঁচ ও টিনসেডের বেড়া ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে ভুক্তভোগী জমির উদ্দিন বলেন, জালাল গত ১৬ বছর আ. লীগের দাপটে অনেক জুলুম নির্যাতন করেছে। এ জায়গা নিয়ে অনেক সালিশ বৈঠক হয়। কিন্তু তিনি কোনো রায় মানেন না। তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়লে রাত ১২টার দিকে জালালের নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ সময় সিসি টিভির ক্যামেরা এবং বাড়ির জানালা ও টিনসেডের বেড়া ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ৯৯৯-এ কল দিলে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

অভিযুক্ত আ.লীগ নেতা জালাল বলেন, তিনি এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি জানেন না। 

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, জায়গা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের