• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

   ৬ মার্চ ২০২৫, ০৫:১৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় ঢাকার ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, বুধবার রাতে ঢাকা মেট্টোপলিটন পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মিরপুর-১ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আশুলিয়া থানায় তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা আছে।

বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। এম এ মালেক ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের