• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণহত্যার বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই: আবদুল আউয়াল

   ৬ মার্চ ২০২৫, ০৫:২০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
গণহত্যার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বিচার বিচারের গতিতে, নির্বাচন নির্বাচনের গতিতে চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে গুলশান শুটিং ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

বিএনপিসহ গণতন্ত্রে বিশ্বাসী সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় উল্লেখ করে আব্দুল আউয়াল বলেন, গণতান্ত্রিক সরকার না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে না, অর্থনৈতিক উন্নয়ন হবে না, দেশ ঠিকভাবে চলবে না।

নাগরিক গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণপরিষদ নির্বাচন প্রয়োজন আছে এটা মনে করি না। জনগণ কাউকে ভোট দিয়ে নির্বাচিত করলে তারা জনগণের ম্যান্ডেড নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিক তাতে আপত্তি নেই।

নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি  ঠিক করা হলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল
মহাখালীতে ককটেল ফাটিয়ে ছাত্রলীগের মিছিল