• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধ-ডিজিটাল পরীক্ষা জালিয়াতিসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এনসিপি ছাড়লেন ৩ নেতা

   ৭ মার্চ ২০২৫, ০৩:২৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তিন নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিনজনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন- যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের। এনসিপির আত্মপ্রকাশের এক সপ্তাহের মাথায় তিনজনই পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে নতুন দল থেকে পদত্যাগ করার কথা লিখেছেন। 

এনসিপির আহ্বায়ক/সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র দিয়ে আবু হানিফ লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।

পদত্যাগপত্রে হানিফ খান সজিব লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। আব্দুজ জাহের তার পদত্যাগপত্রে লেখেন, আমি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।

আবু হানিফ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফসহ নুরুল হকের গণঅধিকার পরিষদের অন্তত ২০ জন নেতা-কর্মী নতুন দল এনসিপিতে যোগ দেন। এর এক সপ্তাহের মধ্যেই তাদের পদত্যাগের ঘোষণা এলো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের