• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

   ৭ মার্চ ২০২৫, ০৫:৩৯ পি.এম.

সিলেট প্রতিনিধি

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। নিহতের মরদেহ ভারতের সীমান্তরক্ষী বিএসএফেএর সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বলে নিহত শাহেদের স্বজনরা দাবি করেছেন।

শুক্রবার (৭ মার্চ) সকালে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরী বাঁশকোনা এলাকার ১৩১৯নং পিলারের অভ্যন্তরে শাহেদের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে বলে জানতে পারেন নিহতের পরিবার। নিহত শাহেদ আহমদ সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মশাহিদ আলীর ছেলে।

শাহেদ আহমদের লাশ উদ্ধারের জন্য সীমান্তবর্তী লোভাছড়া বিজিবি ক্যাম্পের স্মরণাপন্ন হলে আইনি জটিলতা থাকায় তারা নিহতের লাশ উদ্ধার করতে পারেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানার পর তিনি বিজিবিকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তবে শাহেদ আহমদের লাশ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায় সে দেশের পুলিশ লাশ তাদের হেফাজতে নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, শুনেছি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতে পড়ে রয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাহেদ আহমদের লাশ ফিরিয়ে আনতে পুলিশের যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার