• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নড়াইলে বিএনপি অফিসে বোমা হামলা, আহত ৩

   ৮ মার্চ ২০২৫, ১১:০৩ এ.এম.

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরের গোবরা বাজার এলাকার শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে ও শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্লা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপিকর্মী নিউটন গাজী এবং জাফর আলীর ছেলে বিএনপিকর্মী সৈয়দ ওয়াজেদ আলী।  

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগা শোলপুর ইউনিয়ন বিএনপির অফিসে বেশ কয়েকজন নেতাকর্মী বসে গল্প করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে তিন নেতাকর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে গুরুতর আহত বিএনপিকর্মী সৈয়দ ওয়াজেদ আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অপর দুজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান বলেন, রাত ১০টার দিকে তিনজন আহত রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি ২জনকে এখানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার