• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

   ৯ মার্চ ২০২৫, ০৩:৩৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

নারী নিপীড়নের প্রতিবাদে সোমবার (১০ মার্চ) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রদল। রোববার (০৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার (১০ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।

বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচিতে সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মিডিয়া সেলের দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিযোগিতায় রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ)। প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ মার্চ। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ১৬ মার্চ। বাছাই পর্ব স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এবং চূড়ান্ত পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/mzogiLsLbuUsCBQV9

দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ ক ‘হিফজুল কোরআন’ এতে সারা দেশের কোরআনের হাফেজরা অংশগ্রহণ করতে পারবেন।

গ্রুপ খ ‘কোরআন তেলাওয়াত’ এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতায় যেসব পুরস্কার থাকবে-

প্রথম পুরস্কার : নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট।

দ্বিতীয় পুরস্কার : নগদ ১৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট।

তৃতীয় পুরস্কার : ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট।

৪র্থ-১০ স্থান : আকর্ষণীয় গিফট সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের