• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নারী কনস্টেবল

লোহার রড দিয়ে পেটাল বিএনপি নেতার ড্রাইভার

   ৯ মার্চ ২০২৫, ০৯:৫১ পি.এম.

সাভার প্রতিনিধি 

সাভারে ইতি খানম নামে এক নারী পুলিশ সদস‍্যের ওপর হামলা চালিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। 

রোববার (৯ মার্চ) দুপুরে সাভার থানা রোড এলাকায় সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর ড্রাইবার সোহেল বাবুল এ ঘটনা ঘটায়।

ইতি খানম বর্তমানে কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সাভার থানা কোয়ার্টার থেকে কালিয়াকৈর থানায় কাজ করছেন।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সাভার মডেল থানার কোয়ার্টার থেকে রিকশায় করে থানা রোড এলাকার উদ্দেশ‍্যে রওনা দেন ইতি খানম। পরে থানা স্ট্যান্ডের কাছাকাছি পৌছালে বিএনপি নেতার গাড়ি ও নারী পুলিশকে বহনকারী রিকশা সামনাসামনি যানজটে পড়ে। এ সময় বিএনপি নেতার গাড়ির ড্রাইভার সোহেল বাবুর সঙ্গে নারী পুলিশ কনস্টেবলের বাকবিতন্ডতা শুরু হয়। একপর্যায়ে বিএনপি নেতার গাড়ির ড্রাইভার সোহেল বাবু লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন পুলিশ কনস্টেবল ইতি খানমকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ দিকে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ বলেন, মারধরের সময় আমি গাড়িতে ছিলাম না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি গাড়িতে থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না। এ ছাড়াও সাভার থানা পুলিশ আমার চালককে থানায় নিয়ে যাওয়ার জন‍্য বলেছে। আমি কিছুক্ষণ পরই সেখানে যাবো।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব‍্যবস্থা গ্রহণ করবো।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার