• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঈদ নাটক ‘বউয়ের বিয়ে’

   ১০ মার্চ ২০২৫, ০৪:০২ পি.এম.

বিনোদন প্রতিবেদক

বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর বটে! কারণ সাধারণত এমন ঘটনা তো ঘটে না। যে একজনের বউ, তার আবার আরেক বিয়ে হয় কেমন করে? কিংবা কোনো স্বামী নিশ্চয়ই তার বউকে আরেকটি বিয়ে দেবে না!

বউ ও বিয়ে নিয়ে এমন সব জটিল প্রশ্নের জবাব মিলবে ছোটপর্দার সাম্প্রতিক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে, এই ঈদে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন আরেক জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।

সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা আর সেটির চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন। কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়ে এখন রয়েছে সম্পাদনার টেবিলে। এতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন। গল্পে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ-বন্ধন ও প্রেমের গল্প।

‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে খাঁটি রোম্যান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা। যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমদের দুই বাড়ির গল্প। যে দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত এরপরই শুরু হয় পারিবারিক মজার জটিলতা। নাটকটি দেখলে দর্শকদের পয়সা (সময়) উসুল হবে, এটুকু কথা দিচ্ছি।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমশ মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’