• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এএফসি চ্যাম্পিয়ন্স লীগ

কোয়ার্টার ফাইনালে রোনালদোর আল-নাসর

   ১১ মার্চ ২০২৫, ১১:১১ এ.এম.

ক্রীড়া প্রতিবেদক
ফিরতি লেগে ইরানের ক্লাব এস্তেঘলালকে উড়িয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে আল-নাসর। সোমবার (১০ মার্চ) রিয়াদে সৌদি ক্লাবটির জয় ৩-০ ব্যবধানে। কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরানের জোড়া গোলের মাঝে ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন।

তেহরানে গত সপ্তাহে এস্তেঘলালের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফিরেছিলো আল নাসর। তাই রিয়াদে ফিরতি লেগে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে রোনালদোরা। এই রিয়াদেই গত শুক্রবার আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে সৌদি প্রো লিগে চতুর্থ স্থানে নেমে যাওয়া আল-নাসর এদিন নবম মিনিটেই এগিয়ে যায়। গোলরক্ষকের ভুল পাস ধরে বল জালে পাঠান কলম্বিয়ার তরুণ ফরোয়ার্ড জন ডুরান। গোল করে আক্রমনের ধার আরও বাড়ায় স্বাগতিকরা। 

২৭ মিনিটে রোনালদো স্পট কিকে ব্যবধান বাড়ান। ৪০ বছরের পর্তুগিজ ফুটবল সুপারস্টারের ব্যাক হিল পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিতে গিয়ে সাদিও মানে ফাউলের শিকার হন। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা সময়ে মেহরান আহমাদির লাল কার্ডে ১০ জনের দল হয়ে যায় এস্তেঘলাল। বল দখলের সময় মোহম্মেদ আল ফাতিলের মুখে ইরানিয়ান মিডফিল্ডারের কনুইয়ের আঘাত লাগে। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আল নাসর। ৮৪ মিনিটে ডুরান ম্যাচে তার দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ৩-০'তে জয়োৎসব করান।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার