• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যমুনা অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা

   ১১ মার্চ ২০২৫, ০৮:৫২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রায় শাহবাগ পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা।

অব্যাহত খুন-ধর্ষণ-নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৮ বছরের শিশু আছিয়াসহ সব ধর্ষণের বিচারের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।

দুপুর আড়াইটার দিকে মিছিলটি শাহবাগ পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং দুপক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি হয়।

আন্দোলনকারীরা জানায়, তাদের যৌক্তিক দাবির বিপরীতে পুলিশ আওয়ামী লীগের আমলের মতো মারমুখী আচরণ করছে। ধর্ষণের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিতে এসে পুলিশি হামলার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

বিকাল পৌনে ৪টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্দোলনকারীরা এখনো পুলিশি ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তাদের সঙ্গে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সকাল থেকে ধর্ষণবিরোধী আন্দোলনে থাকা কলেজ শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন।

এখন পর্যন্ত এলাকাটি আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত এবং আইন-শৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে আছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী