• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এনসিপি নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: ফারুক

   ১২ মার্চ ২০২৫, ০১:২৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে ‘গোলমাল’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার(১২ মার্চ)সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে এই অভিযোগ করেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘দেশের মানুষ যখন আন্দোলনরত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, যারা কথা বলছেন এই আন্দোলনকে সফল করেছে, যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে… এই কথাগুলো জনগন বলা শুরু করেছে।”

‘‘ তাই আমাদের দল বিএনপি এই সরকারের স্পষ্টভাবে বলে দিয়েছেন, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেয়া উচিত।”

‘নতুন দল গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে’ উল্লেখ করে সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘‘ সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই… আমার বিরুদ্ধে ৮৪টা মামলা ছিলো, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতা যোদ্ধা হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকংখা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন।”

‘‘যেখানে মৃত ব্যক্তির ভোট নয়… বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সকল দল অংশ গ্রহন করে সরকার গঠন করতে পারে এবং সংসদ গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে।”

তিনি বলেন, ‘‘ এই মুহুর্তে সরকার বাংলাদেশে একটি নির্বাচন সেই নির্বাচন হবে আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। যাকে আমি পছন্দ করি তাকেই আমি ভোট দেবো। সেই ভোটের ব্যবস্থা করার জন্য আপনাকে(মুহাম্মদ ইউনুস) মসনদের বসানো হয়েছে।”

‘‘তাই মানুষের দাবি, জনগনের দাবি, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিলো তারেক রহমানের নেতৃত্বে তাদের দাবি দ্রুত নির্বাচন দিন। আমরা অনুরোধ জানাব, এই ফ্যাসিস্টদের যদি বিচার করতে হয়, তাদের সকল অপকর্ম তুলে ধরতে হয় এই মুহুর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। আহ্বান জানান, আর বিলম্ব নয়, অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চিয়তা দিয়ে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।”

গণতন্ত্র ফোরামের উদ্যোগে সারাদেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইন শ্রঙ্খলা পরিস্থিতির অবণতি, বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ হয়।

গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান মনির,কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন,গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমূখ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের