• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আগুনে সব হারিয়ে

হাহাকার সাততলা বস্তির বাসিন্দাদের

   ১২ মার্চ ২০২৫, ০৩:৫৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গিয়েছে মহাখালির সাততলা বস্তির শতাধিক ঘরবাড়ি এবং দোকানপাট। আগুন নিয়ন্ত্রণে আসলেও বড় ক্ষতি হয়ে গিয়েছে বস্তির বাসিন্দাদের। 

বুধবার (১২ মার্চ) সাততলা বস্তি ঘুরে দেখা যায়, আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ভুক্তভোগীদের ক্ষতি হয়েছে অসামান্য।

ক্ষতিগ্রস্তরা জানান, গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ৩টা ২০মিনিটের দিকে আগুন লাগে। বেশিরভাগই টিনের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি আসলেও ততক্ষণে বস্তিজুড়ে ছড়িয়ে পরে আগুন।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানি হেমায়েত বলেন, রোজার মাস হওয়ায় অনেকেই জেগে ছিলেন। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও হতাহতের ঘটনা ঘটেনি। সবাই এক কাপড়ে বের হয়ে প্রাণে বেঁচেছেন বলে জানান তিনি।

আরেক ভুক্তভোগী এনায়েত বলেন, 'আমার জমানো ২ লাখ টাকা ছিল ঘরের ড্রয়ারে। রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ মানুষের চিল্লাচিল্লি শুনে বেড়িয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। শুধু লুঙ্গি পড়ে স্ত্রী-সন্তান নিয়ে বের হতে পারছি। আগুন নেভার পর ঘরে এসে দেখি টাকাসহ প্রয়োজনীয় সব পুড়ে গেছে।'

পুড়ে যাওয়া চাল সরিয়ে খুটে খুটে ভালো চাল পাত্রে জমা করছিলেন ফরিদা। তিনি বলেন, ঘর পুড়ে গেছে। টাকা-পয়সা, গয়না-গাটি, তৈজসপত্র কিছুই অক্ষত নেই। এই অবস্থায় অন্তত দুমুঠো খাওয়ার জন্য পুড়ে যাওয়া চাল থেকে ভালো চাল আলাদা করছেন তিনি।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৪০মিনিটে আগুন লাগার খবর পায় তারা। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ভোর ৫টা ২০ মিনিটে মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে দেড়শ'র ওপরে ঘরবাড়ি এবং বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী