• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যৌথ বাহিনীর অভিযান

চাল বিক্রিতে অনিয়ম; ওএমএস ডিলার আটক

   ১২ মার্চ ২০২৫, ০৭:০৫ পি.এম.

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়মের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর নেতা বাজারের ওএমএস (খোলা বাজারে চাল বিক্রয়) এইচএম মুরাদ উদ্দিন(বিপ্লব তালুকদার)কে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার(১২ মার্চ) দুপুরে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের নেতা বাজারে ওএমএস ডিলার এইচএম মুরাদ উদ্দন(বিপ্লব তালুকদা) এর চাল বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। 

নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: মোহসীন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।    

যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা নেতা বাজারের এই ডিলারের মাধ্যমে প্রতি কর্মদিবসে দুই শ’ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটণ চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া সিংহভাগ চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে বেশি দরে কালোবাজারে বিক্রি করার অনিয়মের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে কালোবাজারে বিক্রির জন্য ডিলার এইচএম মুরাদ উদ্দিন বিপ্লব এর নেতা বাজারে  অভিযুক্ত আসামির অপর একটি গোডাউন থেকে ৫০০ কেজি বা ১/২ টন ওএমএস এর চাউল উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।    

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, চাল বিক্রিতে অনিয়ম করার দায়ে নেতা বাজারের ওএমএস ডিলার এইচএম মুরাদ হোসেন(বিপ্লব তালুকদার)কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি রেগুলার মামলা দায়ের করা হবে। পরবর্তীতে আমরা নিয়মিত মামলা করবো।

ভিওডি বাংলা/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী