• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইফতার মাহফিল

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

   ১২ মার্চ ২০২৫, ০৭:৩৯ পি.এম.

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর তানোরে ইফতার মাহফিলের অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত গানিউল ইসলাম নামে এক বিএনপি নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম গানিউল ইসলাম (৫০)। তিনি তানোর উপজেলার মোহনপুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি তানোর উপজেলার পাচন্দর ইউনিয়ন বিএনপি সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইফতার মাহফিলের পূর্বে উপজেলার কৃষ্ণপুর মোড়ে পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজার অনুসারীদের সঙ্গে ওই ইউনিয়নের সাবেক সভাপতি মোমিন গ্রুপের লোকজনের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

ইফতার মাহফিল শুরুর আগে পাচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও সাবেক সভাপতি আব্দুল মোমিন দুই গ্রুপের নেতাকর্মী ও সমর্থকেরা কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে গ্রহণ করার জন্য রাস্তায় অপেক্ষা করছিল। তবে সাবেক সভাপতি আব্দুল মোমিন গ্রুপের পক্ষ থেকে তারাই প্রধান অতিথিকে বরণ করে নিয়ে যেতে চাইলে বাধা দেয় বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন ও তার বড় ভাই গানিউল ইসলামসহ নেতাকর্মীরা বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজার উপরে হামলা চালায় এবং লাঞ্ছিত করে।

পরে এ খবর ছড়িয়ে পড়লে বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মুজিবুর রহমানের অনুসারী নেতাকর্মীরা সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিন ও তার বড় ভাই গানিউলের ওপর হামলা চালায়। এতে গানিউল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরের পর মারা যায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার তিনি নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তার মাথায় গুরুতর আঘাত ছিল। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, মঙ্গলবার মারামারির ঘটনায় আজ একজন মারা গেছেন শুনেছি। তবে কেউ এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ না পেলে কীভাবে মামলা দেব। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার