• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাহমুদউল্লাহ বিদায়ে স্ত্রী মিষ্টির আবেগঘন বার্তা

   ১৩ মার্চ ২০২৫, ০১:৩৯ পি.এম.

ক্রীড়া ডেস্ক

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়ে রেখেছিলেন। গতকাল ওয়ানডে ফরম্যাটেও পথচলা সাঙ্গ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলে এই এখন অতীত টাইগার ক্রিকেটের অন্যতম সেরা এই ক্রিকেটার। ৩৯ বছর বয়সী রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন তিনি।

তার আগে কিছুদিন ধরেই জাতীয় দলে জায়গা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল তার। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর চাপ বাড়ছিল অবসর ঘোষণার।

দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্বামীর অবসরের ঘোষণায় আবেগ ছুঁয়েছে তার স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি। রিয়াদের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আবেগঘন বার্তা দিয়েছেন মিষ্টি।

ফেসবুকে রিয়াদের স্ত্রী লিখেছেন, 'সবকিছুর শেষ আছে, কিন্তু এটা আমাদের জন্য বিশ্বাস করা কঠিন যে, তোমাকে আর লালসবুজ জার্সিতে দেখা যাবে না।'

তিনি আরও লিখেছেন, '২০০৭-২০২৫, অনেক স্মৃতি আছে মনে রাখার মতো। বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকানোর পর আমার জন্য তোমার সেই উদযাপন ছিল সেরা উপহার, আমি তোমার উত্থান-পতনে সঙ্গে ছিলাম, আলহামদুলিল্লাহ, আমি এখনও তোমার সঙ্গে আছি! তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক এবং তুমি এমনটাই থাকবে চিরকাল। আমি তোমাকে আমার বলতে পেরে গর্বিত, যিনি নিষ্ঠা, সততা এবং ভালোবাসার সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করেছেন, মাশাআল্লাহ।'

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা