• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

   ১৫ মার্চ ২০২৫, ০২:২৪ পি.এম.

ঢাবি প্রতিবেদক
শহীদ মিনারে সমাবেশ করা বাম সংগঠনগুলো তাদের গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। তারা শাগবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী আগামী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদী সমাবেশ’ করা হবে। 

শনিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পদযাত্রা কর্মসূচি প্রত্যাহার করে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে ২ দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। 

ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো- 

১. জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার করতে হবে। 

২. গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 

কর্মসূচি ঘোষণা করে শরীফ উসমান হাদী বলেন, ২৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩টায় আওয়ামী লীগের নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচারের দাবিতে আমরা শাহবাগে ‘শহীদী সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদদের বাবা মায়েরা, শাপলার শহীদদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদদের সন্তানেরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব। 

তিনি বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। আমরা জানতে পেরেছি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ হাজার কোটি টাকা খরচ করছে। জাতিসংঘের মহাসচিবের সামনে দেশকে অস্থিতিশীল হিসেবে দেখাতে এই প্রচেষ্টা করছে শাহবাগিরা। আজ যদি আমরা শাহবাগে অবস্থান না করতাম তারা আবার শাহবাগ দখল করে আরেকটা শাহবাগ করত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের