• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিষ্কার

   ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৭ পি.এম.
বহিষ্কৃত যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকন। ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় অভিযুক্ত সেই যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার অনুসারী ১০-১২ জন জসীম উদ্দীনের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে অভিযুক্ত পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন বলেন, আমি জসীমের কাছে টাকা চাইনি। সে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মেলামেশা করত। এখন বিএনপির লোকজনের সঙ্গে মেশার চেষ্টা করছে। এসব নিয়ে কিছু ঝামেলা ছিল। কিন্তু চাঁদা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার