• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নাম

   ১৫ মার্চ ২০২৫, ০৬:৪৪ পি.এম.

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, শরীয়তপুরের জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিবন্ধিত ১৫ হাজার ৪৪৬ জন জেলের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়।

প্রত্যেককে দুই মাসের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি চাল দেওয়া হয়। তবে বিতরণ করা ৩০ কেজি ওজনের চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান দেখা যায়। কিছু বস্তায় কালো রঙের স্প্রে দিয়ে লেখাটি ঢাকা হলেও অধিকাংশ বস্তায় লেখা বিদ্যমান ছিল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

কোদালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন খান বলেন, গত বুধবার  চালসহ এই বস্তাগুলো খাদ্যগুদাম থেকে এনে জেলেদের মাঝে বিতরণ করা হয়েছিল। সেখানে শেখ হাসিনার নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছিল। তবে কিছু বস্তায় এই নামগুলো রয়ে যায়।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, সরকারি চাল এ দেশের নাগরিকদের ভ্যাট ট্যাক্সের টাকায় দেওয়া হয়। শেখ হাসিনার পতনের পরেও চালের বস্তায় তার নাম থাকা দুঃখজনক। খাদ্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানাই তারা দ্রুত যেন এই বস্তাগুলো ব্যান করে। অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে এর দায়ভার রাষ্ট্র কিংবা জনগণ নেবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা তার এমপিদের নিয়ে পালিয়ে গেলেও তৃণমূল থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তার দোসররা রয়ে গেছে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা শেখ হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে।

দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চাল বিতরণের ট্যাগ অফিসার ফিরোজ মিয়া বলেন, ৫ আগস্টের পরে এই সংস্কারটি প্রয়োজন ছিল। চালের বস্তায় নামের বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করি পরবর্তী চাল বিতরণে লোগো পরিবর্তন করে দেবে সংশ্লিষ্ট দপ্তরগুলোর।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির বলেন, বিগত সরকার থাকা কালে বিভিন্ন সময়ে বস্তাগুলো কেনা হয়েছিল। কর্তৃপক্ষের নির্দেশেই লেখাটি লেখা ছিল। ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর নতুন সরকারের নির্দেশ ছিল বস্তা থেকে লেখাগুলো মুছে দেওয়া। আমরা আপ্রাণ চেষ্টা করছি স্প্রে দিয়ে নামটি মুছে দেওয়ার জন্য। পরবর্তীতে চাল বিতরণের সময় এই নামটি মুছে না দিলে যারাই দায়িত্বে থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার