• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

চাপাতি হাতে

ভাইরাল আদাবরের সেই কিশোরসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

   ১৬ মার্চ ২০২৫, ১১:৪২ এ.এম.

নিজস্ব প্রতিবেদক 

সম্প্রতি এক কিশোরকে প্রকাশ্যে সাধারণ লোকজনকে সামুরাই চাপাতি দিয়ে কোপাতে এবং ভয়ভীতি দেখাতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

শনিবার (১৫ মার্চ) দিবাগত মধ্যরাতে ওই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর সেনাবাহিনী।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া কিশোর ছেলেটি ‘টুন্ডা বাবু’ গ্রুপের ছত্রছায়ায় এসব সন্ত্রাসী কার্যক্রম করতো। টুন্ডা বাবু ও তার ভাই স্বপন উঠতি বয়সি কিশোর ছেলেদের এভাবে প্রশিক্ষণ দিতো। এছাড়াও সামাজিক মাধ্যমে তাদেরকে ভাইরাল করে এরকম সন্ত্রাসী কার্যক্রমে প্রলুব্ধ করতো গ্রুপটি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মোহাম্মদপুর সেনাবাহিনী এই টুন্ডা বাবু গ্রুপের সদস্যদের অবস্থান নির্ণয় করে। পরে এদিন রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫২০ পিস বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত রেডিমেড গাঁজা স্টিক, তিনটি বড় সামুরাই, একটি চাপাতি এবং ছোট-বড় আরও ছয়টি ছুরি পাওয়া যায়।

উল্লেখ্য, আলোচিত টুন্ডা বাবু কিছুদিন আগে র‍্যাবের কাছে গ্রেফতার হয়। তার অবর্তমানে তার ছোট ভাই স্বপন উক্ত গ্যাংকে নেতৃত্ব দিয়ে আসছিল।

এই অভিযানের মাধ্যমে টুন্ডা বাবু গ্রুপের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারের পর তাদেরকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদাবর থানায় হস্তান্তর করা হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল
চাকরির লোভ দেখিয়ে প্রতারণা অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল