• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অ্যাটর্নি জেনারেল

‘আবরার ফাহাদের মৃত্যু থাই পাহাড়ের মতো ভারি’

   ১৬ মার্চ ২০২৫, ০১:৩১ পি.এম.
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

আদালত প্রতিবেদক
‘আবরার ফাহাদের মৃত্যু থাই পাহাড়ের মতো ভারি’ মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা মনে করি আবরার ফাহাদের বাবা ন্যায়-বিচার পেয়েছেন। গোটা জাতি ন্যায়-বিচার পেয়েছে। একটি দেশে শৃঙ্খলা আনার জন্যে, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে যেমন রায় দরকার ছিল ঠিক তেমনই হয়েছে।’

রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, ‘আপনি যত শক্তিশালী হোন না কেন পেছনে যেই থাকুক না কেন, সত্য প্রতিষ্ঠিত হবে।’

আবরারের মৃত্যু পাহাড়ের মতো ভারি হয়ে আছে’, যোগ করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘ফ্যাসিবাদ যত শক্তিশালী, তা দুমড়েমুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ। তার মৃত্যুর মধ্যে দিয়ে বাংলাদেশের মেধাবী ছাত্ররা নতুন জীবন পেয়েছেন।’

এর আগে আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনও বহাল রয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এদিকে রায়ের পর আবরার ফাহাদের বাবা গণমাধ্যমকে জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট। তবে এখন প্রত্যাশা রায় যাতে দ্রুত কার্যকর হয়।

এ সময় আবরার ফাহাদের ছোট ভাই গণমাধ্যমকে বলেন, ‘হাইকোর্ট থেকে যে এত দ্রুত রায় আসতে পারে সেটা আসলে আমরা এক বছর আগেও চিন্তা করতে পারিনি। ৫ আগস্টের পরে আমাদের পরিবর্তিত পরিস্থিতির জন্যে হয়তো এটি কার্যকর হয়েছে। তবে এখনও অনেক কার্যক্রম বাকি আছে। সেগুল যেন দ্রুত সম্পন্ন হয়ে আমাদের সেটাই চাওয়া থাকবে। এটি দ্রুত বাস্তবায়ন হলেই পরবর্তিতে আমরা একটি দৃষ্টান্ত রাকতে পারবো যেন এমন ঘটনা আর না ঘটে। আবরার ফাহাদের যে পরিণতি হয়েছে আর কারও যেনও এমন না হয়।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের