• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

হাসপাতালে এ আর রহমান

   ১৬ মার্চ ২০২৫, ০১:৩৬ পি.এম.

বিনোদন ডেস্ক
হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। তীব্র বুক ব্যথাজনিত অসুস্থতায় ভুগছেন তিনি। রোববার ১৬ মার্চ সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে পাওয়া তথ্যানুযায়ী, হঠাৎ বুক ব্যথা বেড়ে গেলে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। সংগীত পরিচালকের অ্যাঞ্জিওগ্রাফিও করা হচ্ছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, রহমানের আরও কিছু পরীক্ষা করা হতে পারে। এ আর রহমানের সব পরীক্ষা স্বাভাবিক। সব ঠিক থাকলে আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। অন্যদিকে, রহমানের টিমও বলছে গায়কে হাসপাতাল ভর্তি হওয়ার ব্যাপারে ‘ভ্রান্ত’ খবর ছড়ানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ আর রহমান হাসপাতালে গিয়েছিলেন বিষয়টা সত্যি। চিকিৎসকরা জানান, গায়ক রোজা রেখে পানিশুন্যতায় ভুগছিলেন। সে কারণে অসুস্থতা থেকে তিনি হাসপাতালে আসেন। এখন তিনি ভালো আছেন।

আরও একটি সূত্র জানিয়েছে যে, ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন রহমান। এরপরই চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান তিনি।

উল্লেখ্য, গত বছর আচমকাই প্রকাশ্যে এসেছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের ঘটনা। টানা ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই ঘটনা অনুরাগীরা সহজে মেনে নিতে পারেনি। প্রাক্তন এই দম্পতির আইনজীবীও জানিয়েছিলেন, তারা বুকে পাথর রেখেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের পরে মন ভার করা পোস্ট করেছিলেন সুরকার নিজেও। অন্তত ৩০টা বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হত, দাবি করেছিলেন রহমান।

ঘটনাচক্রে গত সপ্তাহেই হাসপাতালে ভর্তি ছিলেন সায়রা বানু। তার আইনজীবী জানিয়েছেন, তার একটি অস্ত্রোপচার করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’