• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এবারের আইপিএলে কে কোন দলের অধিনায়ক

   ১৬ মার্চ ২০২৫, ০২:৩০ পি.এম.

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটপ্রেমী হলে নড়েচড়ে বসার সময় এসে গেছে। সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল মাঠে গড়ানোর দ্বারপ্রান্তে। ২২ মার্চ থেকে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে ১৮তম আসর। তার আগে কিছু বিষয় তো জেনে রাখতেই হয়।

বিভিন্ন কারণে প্রতি মৌসুমের শুরুতেই কিছু কিছু দল অধিনায়ক বদল করে। ১০ দলের নেতৃত্বে এবার কারা?

গত মৌসুমে চেন্নাই সুপার কিংসকে রুতুরাজ গাইকওয়াদ, রাজস্থান রয়্যালসকে সাঞ্জু স্যামসন, সানরাইজার্স হায়দরাবাদকে প্যাট কামিন্স, মুম্বাই ইন্ডিয়ান্সকে হার্দিক পান্ডিয়া ও গুজরাট টাইটান্সকে শুভমান গিল নেতৃত্ব দিয়েছিলেন। এই পাঁচ দল এবার অধিনায়ক বদল করেনি, পুরনোদের কাঁধেই থাকছে ভার। বাকি পাঁচটি দলে পরিবর্তন এসেছে।

কলকাতা নাইট রাইডার্স গত মৌসুমের ট্রফিজয়ী দল। তৃতীয় শিরোপা জয়ে দলকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। কিন্তু আইয়ারকে এবারের নিলামের আগে রিটেন করেনি তারা, কেনেনি ড্রাফট থেকেও। ফলে কলকাতায় বদল অবশ্যম্ভাবী হয়ে পড়ে। গুঞ্জন ছিল দলের সবচেয়ে দামি ভেঙ্কাটেশ আইয়ারকেই দেওয়া হবে গুরুভার। কিন্তু কলকাতা সে পথে হাঁটেনি, অভিজ্ঞতায় গুরুত্ব দিয়ে আজিঙ্কা রাহানে বেছে নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। কলকাতা ছাড়া শ্রেয়াস খুটি গেড়েছেন পাঞ্জাব কিংসে। পাঞ্জাব নিলাম থেকে ২৬.৭৫ কোটি রুপি দিয়ে তাকে কিনে আর্মব্যান্ডও তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রীতি জিনতার দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গত মৌসুমের অধিনায়ক ফাফ ডু প্লেসি দল বদল করে এবার গেছেন দিল্লি ক্যাপিটালসে। দিল্লিতে নতুন অধিনায়ক অক্ষর প্যাটেলের অধীনে খেলবেন তিনি। ডু প্লেসি চলে গেলেও বিরাট কোহলিকে দায়িত্ব দেয়নি বেঙ্গালুরু, তারা অধিনায়ক করেছে রজত পতিদারকে।

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার রিশভ পন্ত। লখনৌ সুপার জায়ান্টস এবারের নিলামে ২৭ কোটি রুপি দিয়ে তাকে কিনেছে। এই পন্তই আসন্ন মৌসুমে লখনৌকে নেতৃত্ব দেবেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা