• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কুড়িগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

   ১৭ মার্চ ২০২৫, ১২:৫২ পি.এম.

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের ১০ কেজি চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল (৫৫), হাফিজুর রহমান (৪২), মুসা মিয়া (২৭), শাহারুল ইসলাম (৪৫), মোকছেদুল হক (৪৫) ও বাবু মিয়া (৪০)। তাদের সবার বাড়ি বড়ভিটা গ্রামে।

জানা গেছে, দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের সমর্থিত কয়েকজন নেতাকর্মী বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রত্যেক জনপ্রতিনিধির কাছে ১০ কেজি চালের স্লিপ দাবি করেন। এ সময় মেম্বারদের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এ খবর জানতে পেরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সমর্থিত লোকজনও স্লিপের দাবি জানান। এর জেরে বিকেলে নজির হোসেনের লোকজন মান্নানের সমর্থক রেজাকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি-ধমকি দেয়।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা আবারও বড়ভিটা বাজারে মহড়া দিতে থাকলে মুকুল গ্রুপের সমর্থকরাও মহড়া শুরু করে। একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল কালবেলাকে বলেন, বড়বাড়ি ইউনিয়নে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক ঐ ইউনিয়ন নেতাকর্মীদের সতর্ক করেছি, জেলা বিএনপির আহ্বায়ককে অবহিত করেছি। তিনি বতর্মানে ঢাকায় আছেন, তিনি এলে বিষয়টির সিদ্ধান্ত হবে।

ফুলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার