• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফেসবুকে পোস্ট করে কুমিল্লায় বিএনপি-জামায়াত সংঘর্ষ

   ১৮ মার্চ ২০২৫, ০৪:৩৩ পি.এম.

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে আল করা ইউনিয়নে ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতের ৮জন ও বিএনপির পাঁচজন আহত হয়েছেন। ওই সময় বিএনপির প্রায় ৩০ জন নেতাকর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। বর্তমানে সেনাবাহিনী ওই ইউনিয়নে টহলরত অবস্থায় আছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের মোহাম্মদ তারেক চৌধুরীর (৩৪) নামে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। সেই মামলাকে কেন্দ্র করে গত ১৩ মার্চ একটি ফেসবুক পোস্ট করে বিএনপি সমর্থিত হৃদয় (১৮) নামের এক ব্যক্তি। সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করে ১৬ মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। 

গতকালের মারামারির বিষয়ে মীমাংসা করার জন্য সন্ধ্যা সাতটায় বৈঠক বসে। সেই বৈঠকে প্রায় দুই পক্ষের ৩৫০ থেকে ৪০০ জন মানুষ জড়ো হয়। সেখানে মীমাংসার পরিবর্তে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের ৮ জন আহত হয়। তার মধ্যে ১ জনকে কুমিল্লা সদর হাসপাতালে, ৩ জনকে ফেনী হাসপাতালে এবং ৪ চারজন স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়। বিএনপির ৫ জন আহত হয়েছে। তাদেরকে জামাতের কর্মীরা বাড়িতে অবরুদ্ধ করে রাখে। যাতে তারা বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে না পারে। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে ১ জনকে চৌদ্দগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

সংঘর্ষের সময় জামায়াতের কর্মীরা বিএনপির কর্মীদের প্রায় ৩০-৩৫টি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে বলে শুনেছি। তবে কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার