• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সবাই এখন ভোটের অপেক্ষায় আছে- আব্দুস সালাম

   ১৮ মার্চ ২০২৫, ০৮:১৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি অরাজনৈতিক ও সমাজিক সংগঠন চেতনায় বাংলাদেশ।  চেতনায় বাংলাদেশ এর আদাবর থানার উদ্যোগে সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৮ মার্চ আদাবর ওয়াইট প্যালেস কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেতনায় বাংলাদেশ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগরের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, ‘তরুণরা গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই, এখন সবাই ভোটের অপেক্ষায় আছে।’

আব্দুস সালাম বলেন, আজকে দেশের যে অবস্থা, যতদ্রুত একটা নির্বাচিত সরকার আসতে পারবে তত দ্রুতই সমস্যার সমাধান সম্ভব হবে।

এসময় আদাবর থানা চেতনায় বাংলাদেশ সভাপতি মনোয়ার হাসান জীবন, সাধারণ সম্পাদক, মো: শিহাব শারার খান, মতিঝিল থানা সভাপতি মো: সোহেল জিতু, যাত্রাবাড়ী থানা সভাপতি মো: শেখ রাহুল, ভাটারা থানা সভাপতি আব্দুর রহিম সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/মিনহাজ/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের