• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কিশোরগঞ্জে ভাঙ্গারি দোকান থেকে মর্টারশেল উদ্ধার

   ১৯ মার্চ ২০২৫, ১২:৫৩ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কি‌শোরগঞ্জ শহরের একরামপুর এলাকায় এক‌টি ভাঙ্গারীর দোকান থে‌কে একটি মর্টার সেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ মার্চ ) রাত ১২টার দিকে একরামপুর এলাকায় টুটুল এন্টারপ্রাইজ নামে একটি ভাঙ্গারি দোকানে অন্যান্য ভাঙ্গারি জিনিসপত্রের সাথে বোমার মতো একটি মর্টার সেলটি দেখতে পান দোকান মালিক টুটুল মিয়া।

সাথে সাথে তিনি জাতীয় জরুরি সেবা  ৯৯৯ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙ্গারি দোকানটি ঘিরে রাখে। খবর দেয়া হয় সেনাবাহিনীকে। মাঝরাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টার সেলটি বালু ভর্তি একটি বালতিতে রাখে।

কিশোরগঞ্জ মডেল থানাল ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে। ঢাকায় বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে মর্টার সেল টি উদ্ধার করে নিষ্ক্রিয় করবে।

ধারনা করা হচ্ছে, অন্যান্য লোহালক্করের সাথে কেউ এটি ভাঙ্গারি দোকানে বিক্রি করছে। সারাদিনের ওই ভাঙ্গারি দোকানে লোহালক্কর বিক্রেতার তালিকা সংগ্রহ করেছে পুলিশ।

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন /এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার