• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বললেন জামাল

   ১৯ মার্চ ২০২৫, ০৪:০৭ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক
অনেক অপেক্ষার শেষে হামজা চৌধুরী এখন বাংলাদেশের। আর মাত্র ৬ দিনের অপেক্ষা, এরপরই হামজার অভিষেক হবে লাল সবুজ জার্সিতে। তার আগে বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা, তার সঙ্গে অবশ্যই ছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। সেখানেই হামজাকে ‘বাংলাদেশের মেসি’ আখ্যা দিলেন অধিনায়ক জামাল।

হামজার গল্পটা কিছুটা হলেও জামালের সঙ্গে মেলে। দুজনই প্রবাসী ফুটবলার, পরে এসে গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি। তবে জামালই এক্ষেত্রে পথ প্রদর্শক। বহু বছর পরে এসে আরও এক প্রবাসী ফুটবলারকে আপন করে নিতে দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে কি না, এমন প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমি যখন এসেছিলাম, তখন পরিস্থিতিটা কিছুটা এমনই ছিল।’

তবে সেবারের সঙ্গে এবারের পার্থক্যটাও দেখিয়ে দিতে ভোলেননি জামাল। তিনি জানালেন, প্রিমিয়ার লিগ মানের খেলোয়াড় হামজা তো বাংলাদেশের কাছে লিওনেল মেসির মতো কেউ একজনই! তার ভাষ্য, ‘হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড় যে আমাদের দলে আসছে। এটা তো আমাদের দলে লিওনেল মেসি আসার মতো বিষয়! আমি এভাবেই দেখছি বিষয়টাকে।’

হামজা এলে কোথায় খেলবেন, এমন একটা আলোচনা শেষ অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। সে প্রশ্নের জবাবে জামাল বলেন, ‘সে দারুণভাবেই দলে মানিয়ে নেবে আমি মনে করি।’ বিষয়টা দলের সবাইও জানে, সে কারণে তাকে নিয়ে উচ্ছ্বসিত সবাই। তার কথা, ‘সবাই তাকে স্বাগত জানিয়েছে। হামজার প্রতি সম্মান আছে সবার। তারা জানে সে দলে কী নিয়ে আসতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। হামজার আসাটা আমাদের জন্য অসাধারণ ব্যাপার।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা