• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডা. শফিকুর রহমান

‘আমি জেলকে খুব অপরচুনিটি হিসেবে নিয়েছিলাম’

   ১৯ মার্চ ২০২৫, ০৮:০৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
পলিটিক্যালি মোটিভেটেড না হয়ে আইনজীবীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৯ মার্চ) সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের আয়োজিত ইফতারে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

 জামায়াত আমির বলেন, ‘আমাদের সমাজে উন্নত শিক্ষা ও সামাজিক ন্যায় বিচারের চরম অভাব। যে শিক্ষা মানুষ হতে শেখায়, সম্মান দিতে শেখায়, সেই শিক্ষা না থাকায় আজও সমাজ নানা সমস্যায় জর্জরিত।’
 
কোরআনের আইনের ভিত্তিতে একটি মানবিক সমাজ গঠনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার জন্য পৃথিবীতে কোনো আইন তৈরি হয়নি। অনেক আইন আছে সবই এসেছে কোরআন থেকে। এজন্য বিদ্যমান আইনগুলো কোরআনের সঙ্গে খুব বেশি সাংঘর্ষিক নয়।’

 আইনজীবীরা মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারে সেই আশা প্রকাশ করেন জামায়াত আমির।
 
কারাবন্দি জীবনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘আমার জীবনে আমি জেলকে খুব অপরচুনিটি হিসেবে নিয়েছিলাম। সরকার আমার প্রতি এক্ষেত্রে খুব আন্তরিক ছিল। আমি এটাকে খুব এনজয় করেছি।’

ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল