• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই: ফারুক

   ২০ মার্চ ২০২৫, ০৩:০৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপিকে আন্ডারস্টিমেট (অবমূল্যায়ন) করার কোনো সুযোগ নাই।

বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপট "সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   

জয়নুল আবদিন বলেন, আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদের নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলেন তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে বিএনপিকে আন্ডারস্টিমেট করার সুযোগ নেই। 

তিনি বলেন, হাসিনা মোদির আশ্রয়ে থেকে ড. ইউনুস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে; আলোচনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাবো। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছে, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে। 

অন্তবর্তীকালিন সরকারকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনাদের আশেপাশের কিছু লোক আপনাদেরকে নিরাশ করার পরিকল্পনা করছে। এদেরকে সতর্ক করে দেন অথবা বের করে দেন। নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে। তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে বলে। আমাদের ঐক্য থাকতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে।

তিনি বলেন, অবিচার যারা করেছেন, তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে সেটির উদাহরণ। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলার রহমতে ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পতন হয়েছে।

বিএনপি'র নেতাকর্মীদের উদ্দেশ্যে চিন্তা করার কোন কারণ নাই নির্বাচন হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল