• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নরসিংদীর রায়পুরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২

   ২১ মার্চ ২০২৫, ০৪:০২ পি.এম.

নরসিংদী প্রতিনিধি
আধিপত্য বিস্তার ও এলাকায় প্রবেশ নিয়ে দ্বন্দ্বে নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ১ জন গুলিবিদ্ধসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। আজ শুক্রবার ভোরে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার সীমান্ত এলাকা রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়পুরা উপজেলা চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের আমিন (২৩) ও একই গ্রামের বাশার (৩৫)। তারা দুইজনই আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। নিহতের ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের গিয়েছেন।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বরের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে বিএনপি নেতা সামুস মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন। ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এমনকি দুপক্ষই মারামারি ও গোলাগুলি করে। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা। আজ শুক্রবার ভোর ৫টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান। এতে বাধা দেন সামসু মেম্বার ও তার লোকজন। পরে দুপক্ষই টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের গিয়েছেন।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, ‘সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহামুদ জানিয়েছেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়ায়।’

নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরার চানপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।’

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার