• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাসদের বিক্ষোভ

   ২১ মার্চ ২০২৫, ০৪:২৬ পি.এম.
ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বর্ববরতার প্রতিবাদ এবং সেখানে হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শুক্রবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জান রতন, সদস্য জুলফিকার আলী ও নগর কমিটি সদস্য খালেকুজ্জামান লিপন। সভাপতিত্ব করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশে নেতারা বলেন, ‘গাজা থেকে সেখানকার বাসিন্দাদের সরে গিয়ে ওই অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে দিতে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে ট্রাম্প নতুন করে হামলার নীলনকশা করেছে। তারই ধারাবাহিকতায় গাজায় আবার হামলা শুরু হয়েছে। মধ্যপ্রচ্যের তেল ও খনিজসম্পদের দখল এবং ওই অঞ্চলে সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে ব্যবহার করছে সাম্রাজ্যবাদী আমেরিকা।’

বাসদের নেতারা উল্লেখ করেন, আমেরিকা অস্ত্র-অর্থসহ সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আর মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতায় ও মদদে জায়নবাদি ইসরায়েল গণহত্যায় মেতে উঠেছে। এই ধ্বংসযজ্ঞে গাজার ঘরবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও গির্জা ধ্বংস হয়েছে। পানি ও পয়োনিষ্কানের ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ধ্বংস করেছে এমনকি জাতিসংঘ ভবনও ধ্বংস করা হয়েছে।

আন্তর্জাতিক সব ফোরামে গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা বন্ধের দাবি তুলে ধরতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় বাসদ। নেতানিয়াহুর বিচারের দাবি উত্থাপনেরও দাবি জানান নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল ইসলাম খান
বাসায় ফিরেছেন নজরুল ইসলাম খান
ছবি: সংগৃহীত
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের ১০ জরুরি নির্দেশনা
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর