• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্র-জনতার ঐক্য জরুরি : ডা. ইরান

   ২১ মার্চ ২০২৫, ০৮:১০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে নবীন প্রবীণদের ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এক সাগর রক্তের মাধ্যমে যে নতুন স্বপ্নের বাংলাদেশ দেশবাসী প্রত্যাশা করছে তা নসাৎ হতে দেব না। দুর্নীতি লুটপাট, দোষারোপ হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে সাম্য সুবিচার ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই সংগ্রাম জোরদার করতে হবে। তাই ছাত্র মিশনের নেতা কর্মীদের তৃণমূল পর্যায়ে সুসংগঠিত হতে হবে।

তিনি বলেন, আমরা দুর্নীতি দুঃশাসন চাই না, আমরা শান্তি সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। আমরা বিচারহীনতার সংস্কৃতির অবসান করে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশ মাথা তুলতে পারেনি। দুর্নীতিবাজ রাজনীতিবীদ, আমলা ও সরকারি কর্মচারী কর্মকর্তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে ছাত্র ও যুব সমাজের ভুমিকা রাখতে হবে। 

শুক্রবার ২১ মার্চ বিকাল ৫টায় কাঁটাবনে একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ইরান।

বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিল হাসনাত, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান রিফাত, কেন্দ্রীয় নেতা সাদ্দাম হোসেন লিটন, রায়হান উদ্দিন সনি ও মোঃ সিয়াম মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলন তথ্য সম্পাদক ফয়জুল ইসলাম, এছাড়া ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফোরাম, ইসলামি ছাত্র মজলিস, জাগপা ছাত্রলীগ, গনতান্ত্রিক ছাত্রদল, এনডিএম ছাত্র আন্দোলন, ছাত্র পক্ষের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম