• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পোশাকের দাম কত

প্রিয়াঙ্কার নাভিতে ৩ কোটি টাকার হীরা

   ২১ মার্চ ২০২৫, ০৮:১৪ পি.এম.

বিনোদন ডেস্ক
গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন স্টেটমেন্ট সব সময় চর্চায় উঠে আসে। এবার সম্পূর্ণ অন্য লুকে ধরা দিয়েছেন বলিউডের ‘দেশি গার্ল’। তবে এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর নাভির উজ্জ্বল এক টুকরা হীরা।

সম্প্রতি নিজের দেশে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর নানান ভিডিও ও ছবি এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। দীর্ঘদিন ভারতীয় ছবি থেকে দূরে আছেন তিনি। তবে এবার দক্ষিণের খ্যাতনামা চিত্রপরিচালক এস এস রাজামৌলির ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় ফিরতে চলেছেন প্রিয়াঙ্কা। এই ছবির কারণে মুম্বাইয়ে এসেছেন অভিনেত্রী। আর তখনই পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দী হয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা পুরোপুরি স্টাইলিশ আন্দাজে ধরা দিয়েছেন। তাঁর পরনে ছিল দামি ব্র্যান্ডের আকর্ষণীয় কো-অর্ড সেট। সাদা-কালো এই কো-অর্ড সেটের সঙ্গে কালো রঙের ক্রপ ট্যাংক টপ প্রিয়াঙ্কার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল। জানা গেছে, এই বিটাউন তারকার পরনের ডিয়োর ব্রান্ডের কো-অর্ড সেটটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
তবে এদিন প্রিয়াঙ্কার এই ব্র্যান্ডেড পোশাককে ছাপিয়ে গেছে তাঁর নাভির জ্বলজ্বলে হীরা।

ক্রপ টপ পরার কারণে প্রিয়াঙ্কার নাভির এই হীরা সবার নজর কেড়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই হীরার দাম তিন কোটি টাকা বলা হচ্ছে। উজ্জ্বল হীরাটি প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্টকে এদিন অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। পোশাকের সঙ্গে হালকা অলংকার বেছে নিয়েছিলেন তিনি। তাঁর কানে দেখা গেছে সোনালি হুপ কানের দুল, হাতে ব্রেসলেট, আর আঙুলে আংটি।

সাদা জুতা আর চোখে কালো রোদচশমা পরে দেখা গিয়েছিল গ্লোবাল স্টাইল আইকনকে। এদিন হালকা প্রসাধনেই বাজিমাত করেছিলেন প্রিয়াঙ্কা। দেশি গার্লের স্টাইল স্টেটমেন্ট সব সময় মানুষকে আকৃষ্ট করে। এদিনও তার ব্যতিক্রম ছিল না।

২০১৯ সালে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন ফারহান আখতার। প্রিয়াঙ্কা অভিনীত বড় পর্দায় মুক্তি পাওয়া শেষ বলিউড ছবি এটি। তাঁকে শেষ দেখা গিয়েছিল অ্যামাজন প্রাইম-এর ‘সিটাডেল’-এর আন্তর্জাতিক সিরিজে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’