• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

নাহিদ ইসলাম

‘আ.লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে’

   ২১ মার্চ ২০২৫, ০৮:৪৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী দল। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। 

শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে গণহত্যার বিচার দাবিতে সারা দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, আজ থেকে সাত মাস আগে বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে সে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। 

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারকার্য সম্পন্ন করবো। কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে হস্তান্তর না করে ভার্চুয়ালি তাকে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই।‘

আওয়ামী লীগ কোনও গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় মন্তব্য করে তিনি বলেন, ‘‘এটি একটি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগের দল ও নৌকা মার্কার বিরুদ্ধে ‘৩৬ জুলাই’ এ দেশের ছাত্র-জনতা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সারা দেশের সব ছাত্র-জনতাকে আমরা আহ্বান জানাই এনসিপির নেতৃত্বে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিদ আলম, সিনিয়র সদস্য সচিব ডা. তাসনিন জারা প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের