• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আ.লীগ নিষিদ্ধের দাবি

গণঅধিকার পরিষদের অবস্থান কর্মসূচি

   ২১ মার্চ ২০২৫, ০৮:৫৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ রাজধানী ঢাকাসহ সারা দেশে অবস্থান ও গণসাক্ষর কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২১ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে  তিনি এই ঘোষণা দেন।

গণঅধিকার সভাপতি নুরুল হক নুর বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা লক্ষ্য করছি, আওয়ামী লীগের কালো টাকার লোভে অনেক রাজনৈতিক দল তাদের রক্ষার চেষ্টা চালাচ্ছেন।

এসময় জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও সমালোচনা করেন নুরুল হক নুর। তিনি বলেন, ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, আর দোষ চাপাচ্ছে সেনাবাহিনী ও সরকারের ওপর। সরকারি সুযোগ-সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে, তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল হতে চায়।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, যারা রাষ্ট্রীয় সুবিধা নিয়ে দল গঠন করেছে, তারা আজ দেশে বিভাজন ও নৈরাজ্য তৈরি করতে চায়। কিছু তথাকথিত বুদ্ধিজীবী তাদের সহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।

নুর বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো, তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। গণঅভ্যুত্থানের পর সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে সেই প্রশ্ন রাখেন তিনি। কিছু বুদ্ধিজীবী কৌশলে গণঅভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চায়। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে, তাই সকলকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে নতুন করে জাতীয় ঐকমত্যের প্রয়োজন নেই। ৫ আগস্টেই জনগণ রায় দিয়েছে, এই দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। সুতরাং আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনও সুযোগ নেই। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদের রক্তের সাথে বেইমানি। এই বেইমানি কাউকে করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২০ মার্চ) ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘দলটিকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। তবে দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতে বিচার করা হবে।’

প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। গণঅভ্যুত্থান পরে দরকার ছিল ঐকমত্যের সরকার। কিন্তু সেটি না করে এনজিও ব্যক্তিত্ব ও বৃদ্ধ আমাদের নিয়ে সরকার গঠিত হয়েছে। যারা ৭ মাসেও আ.লীগের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারেনি। বরং সরকার এখন বলছে, নির্বাচন যাওয়া না যাওয়া আ.লীগের দলীয় সিদ্ধান্ত। কিন্তু গণহত্যাকারী দল কোনভাবেই দলীয় সিদ্ধান্তে নির্বাচনে যেতে পারে না। সরকারকে জাতীয় সংলাপে ডেকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। আগামী নির্বাচন কেন, আর কোনও নির্বাচনেই আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।‘

বিক্ষোভ মিছিল শেষে গণঅধিকারের পক্ষ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পল্টন আল-রাজি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

গণঅধিকারের উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সম্পাদক শাকিল উজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উচ্চতর পরিষদ সদস্য ফারুক হাসান, হাসান আল- মামুন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকারের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের