• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নিরাপত্তাজনিত ইস্যু

সালমান খানের ঈদের সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা

   ২২ মার্চ ২০২৫, ০৩:৪৮ পি.এম.

বিনোদন ডেস্ক
বলিউডে ঈদ মানেই যেন সালমান খানের ছবি। সেই সঙ্গে অনুরাগীদের মধ্যে উত্তেজনাও থাকে তুঙ্গে! কিন্তু এবার মুক্তি পেতে যাওয়া ভাইজানের ‘সিকান্দার’-এর প্রচারকাজে এলো নিষেধাজ্ঞা! অর্থাৎ, চাইলেই এবার সিনেমার প্রচার করতে পারবেন না সালমান। কিন্ত কেন?

ভারতীয় গণমাধ্যমের খবর, সালমানের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে রাশ টান হয়েছে। কারণ, লরেন্স বিশ্নোইয়ের থেকে পাওয়া খুনের হুমকি আসার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।

তবে ছবির বেশিরভাগ প্রচার সামাজিক মাধ্যমেই করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক এআর মুরুগাদোস ও প্রযোজক সাজিদ নাদিওয়ালা। ছবির ট্রেলারও শীঘ্রই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। 

প্রথমে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির ট্রেলার ৩০ হাজার ভক্তের সামনে প্রকাশ্যে আনা হবে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

বলা যায়, মাথায় মৃত্যুর চিন্তা নিয়ে ছবির শুটিং করেছিলেন সালমান খান। লরেন্স বিশ্নোইয়ের একের পর এক খুনের হুমকি পেয়েও থেমে থাকেননি তিনি। দেশের বিভিন্ন জায়গায় নির্দ্বিধায় শুটিং করেছেন। অবশেষে‘সিকান্দার’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ মার্চ। ছবির ঝলক ও গান ইতোমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু এই প্রচারের তেমন ধুম দেখা যাচ্ছে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’