• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আ.লীগের ব্যাপারে জিরো টলারেন্স: রাশেদ প্রধান

   ২৩ মার্চ ২০২৫, ০৫:৩০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছর মজলুমদের হত্যা করেছে, গণতন্ত্রকে গলা টিপে মেরেছে, দেশের অর্থ পাচার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিবস্ত্র করে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছে। সেই আওয়ামী লীগ আবার নতুন করে কোন রাজনীতি করতে চায়? আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে বাংলার মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগের ব্যাপারে জনগণের জিরো টলারেন্স। 

রোববার (২৩ মার্চ) পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ২৩ মার্চ ১৯৭১ পরাধীন বাংলার দিনাজপুরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক স্মরণে ‘পরাধীনতা ভেঙে স্বাধীনতাই শফিউল আলম প্রধান এর ইতিহাস’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রাশেদ প্রধান বলেন, শফিউল আলম প্রধান ১৯৭১ সালের ২৩ মার্চ দিনাজপুরে পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর স্বাধীন বাংলায় আওয়ামী দুঃশাসন মেনে নিতে পারেননি বলেই আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আওয়ামী লীগের ৬৪ জন দুর্নীতিবাজের নামের তালিকা প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, শফিউল আলম প্রধান ৭৪ সালেই উপলব্ধি করেছিলেন আওয়ামী লীগ দেশের জন্য ক্ষতিকর। আজ তা পুরো জাতি অনুভব করতে পারছে। কথাবার্তা পরিষ্কার, ভালো আওয়ামী লীগ - খারাপ আওয়ামী লীগ বলে কিছু নাই। প্রয়োজনে আমরা ২৪ এর জুলাইকে ২৫ এ আবারও ফিরিয়ে আনবো কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসনের নীলনকশা মেনে নেওয়া হবে না।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, জাগপার সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, যুবনেতা শ্যামল চন্দ্র সরকার, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, জনি নন্দী প্রমূখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের