• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিয়ের জন্য

কাজি ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু

   ২৩ মার্চ ২০২৫, ০৬:০৩ পি.এম.

পিরোজপুর প্রতিনিধি 

বিয়ে করতে প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন এক কিশোরী। প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে কাজি আনতে যায় প্রেমিক। এই সুযোগে বন্ধুই প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছেন দুজনই, আর মামলার জেরে কারাগারে ঠাঁই হয়েছে উভয়ের।

সোমবার (১৭ মার্চ) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে অটোরিকশাচালক মো. হাসান (২৯) একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক গভীর হলে তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু মো. ইলিয়াস খান (২৩) এর সহায়তায় কিশোরীকে নিয়ে পালিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে যান হাসান। সেখানে প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে কাজী আনতে যান তিনি। কিন্তু তার অনুপস্থিতির সুযোগ নিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে নিজেই পালিয়ে যান।

প্রেমিক হাসান বহু চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর খোঁজ পাননি। অবশেষে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও কিশোরী ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনরা তাদের ধরে ফেলেন।

কিশোরীর পরিবারের পক্ষ থেকে তখন কেউ মামলা করেন। এ কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার মো. জামাল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনোয়ার গণমাধ্যমকে বলেন, কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার