• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কমলাপুর

রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়

   ২৪ মার্চ ২০২৫, ১২:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আজ থেকে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় ট্রেন চলার প্রথম দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর রেলওয়ে স্টেশন) যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে।

সোমবার (২৪ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি প্লাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রেনের রেক। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক জটলা। তবে প্লাটফর্মে টিকিটবিহীন যাত্রী কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা।

জামালপুর এক্সপ্রেস ট্রেনে তারাকান্দি যাবেন জাহাঙ্গীর আলমের পরিবার। তিনি ঢাকা পোস্টকে বলেন, আর তিন/চার দিন পরেই ট্রেনে ব্যাপক ভিড় হবে। ফলে আগেভাগেই পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ সময়ে কোনো না কোনোভাবে যেতেই পারব। তবে পরিবারের সবাই স্বস্তিতে যাক, এজন্য ব্যবস্থা করা।

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শায়লা আহসান বলেন, পড়াশোনা শেষে ঢাকায় থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতি ঈদেই বাড়ি যাই, এবারও যাচ্ছি। শেষের দিকে ভিড় হয় বলে শুরুর দিকেই যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৬টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আজ সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল ও কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকে থেকে স্টেশনে যাত্রীর সংখ্যা বেশি। তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী